ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

চট্টগ্রামে সাংবাদিককে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি

চট্টগ্রামে একজন সাংবাদিককে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা মোবারক হোসেন ইমন নামের এক সন্ত্রাসী, যিনি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর সহযোগী হিসেবে পরিচিত। হুমকি পেয়ে সাংবাদিক বিপ্লব দে পার্থ নগরের কোতোয়ালি থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হোয়াটসঅ্যাপে পাঠানো অডিও বার্তায় মোবারক হোসেন ইমন সাংবাদিক বিপ্লবকে বলেন, “তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।” সাংবাদিক বিপ্লব পার্থ জানান, তাকে একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে প্রথমে চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ২৪ ঘণ্টার মধ্যে হত্যার হুমকি দেওয়া হয়।

কোতোয়ালি থানা কর্তৃপক্ষ জানিয়েছে, সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, মোবারক হোসেন ইমন চট্টগ্রামের একজন আলোচিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জোড়া খুনসহ অন্তত সাতটি মামলার অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ইস্যুতে শীতল সম্পর্ক কাটিয়ে তুরস্কের সঙ্গে ভারতের নতুন অধ্যায়

চট্টগ্রামে সাংবাদিককে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি

আপডেট সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬