ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নবদম্পতিকে প্রধানমন্ত্রীর সারপ্রাইজ উপহার, মুগ্ধ পরিবার

রাজধানীতে একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হয়ে নববধূসহ অতিথিদের চমকে দেওয়ার পর এবার নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর পক্ষে তার একজন প্রতিনিধি নবদম্পতির গুলশানের বাসায় এই উপহার পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিকতা পেয়ে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত মুগ্ধতা প্রকাশ করেছেন। তারা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান নির্ধারিত সময়ের চেয়ে বেশি লেগেছিল, যা একটি বিয়ের অনুষ্ঠানের সাথে সময়সূচির সংঘাত তৈরি করে। হল কর্তৃপক্ষ সম্ভবত প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের কারণে বিয়ের আয়োজকদের বিষয়টি জানাতে পারেননি। যখন প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পারেন, তখন তিনি তার অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব বাতিল করে দ্রুত শেষ করেন। অনুষ্ঠান শেষে এস্কেলেটরের কাছে দাঁড়িয়ে থাকা নববধূর কাছে গিয়ে প্রধানমন্ত্রী দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী এই ঘটনা সম্পর্কে অবগত হয়ে নবদম্পতিকে একটি উপহার পাঠানোর নির্দেশ দেন। এই উপহার প্রধানমন্ত্রী নিজে পছন্দ করে দিয়েছেন এবং সুন্দরভাবে মোড়ক করে দিতে বলেছেন। উপহারটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দুজনের পক্ষ থেকেই দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন না সংস্কার: মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত

নবদম্পতিকে প্রধানমন্ত্রীর সারপ্রাইজ উপহার, মুগ্ধ পরিবার

আপডেট সময় : ১১:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬