ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা: পরিবারে শোকের ছায়া

দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে সুমন (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বিকালে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি। তিন বছর আগে তিনি বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন এবং তার দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে আহাজারি।

মির্জাপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল এবং সুমনের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ: বাম ভোটারদের সমর্থনে বিজেপির অপ্রত্যাশিত জয়?

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা: পরিবারে শোকের ছায়া

আপডেট সময় : ০৫:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬