ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

পুলিশের যৌক্তিক দাবি পূরণে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনা করে এসব দাবি পূরণে সরকার কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে অনুষ্ঠিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ কর্মজীবনের পরও অনেক পুলিশ কনস্টেবল পদোন্নতি পান না। এ বিষয়টি বিবেচনা করে বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড সাপেক্ষে অবসরকালীন সময়ে কিছুসংখ্যক পুলিশ সদস্যকে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) এবং উপপরিদর্শক (এসআই) থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হবে।

তিনি আরও বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা প্রদানের কথা ভাবছে সরকার। ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদ পর্যন্ত এই ভাতা বিবেচনা করা হতে পারে, যা তাদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে।

দীর্ঘ কর্মঘণ্টা ও অধিক কর্মচাপের বিষয়টি মাথায় রেখে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি, প্রয়োজনীয় পরীক্ষান্তে আরও উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন যে, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আন্তরিক। এ ক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তিনি উল্লেখ করেন, গত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও উন্নয়নে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

পুলিশের যৌক্তিক দাবি পূরণে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬