জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরামে’ অংশ নিতে যাচ্ছেন। গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের আমন্ত্রণে তিনি রবিবার (১০ মে) রাতে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বেন।
এই সফরে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন। পাশাপাশি, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও অংশ নেবেন আসিফ মাহমুদ। সফর শেষে আগামী ১৯ মে রাতে তিনি দেশে ফিরবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















