ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

জুলাই আন্দোলনকালে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান এবং তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১১। শনিবার (৯ মে) রাত ১০টার দিকে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিবার (১০ মে) সকালে র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ও ক্যাপ্টেন মো. রওনক ইরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত যুবকের নাম পলাশ হোসেন আকাশ (৩২)। তিনি ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি দল ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে পলাশ হোসেন আকাশকে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান এবং তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

অস্ত্রগুলো কোন থানার এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের এক কর্মকর্তা বলেন, ‘বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি, আরও সময় প্রয়োজন। তবে এগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র তা নিশ্চিত করা গেছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ: বাম ভোটারদের সমর্থনে বিজেপির অপ্রত্যাশিত জয়?

জুলাই আন্দোলনকালে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক

আপডেট সময় : ০৫:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬