ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমানের ঐতিহাসিক জয়: চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত

ব্রিটেনের মূলধারার রাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ লুৎফুর রহমান। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র হিসেবে চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে এনে এক নতুন ইতিহাস রচনা করেছেন তিনি। এই জয়ের মাধ্যমে ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করলেন তিনি।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, লুৎফুর রহমান ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। এবারের নির্বাচনে টাওয়ার হ্যামলেটসের ভোটারদের মধ্যে ৪২ দশমিক ০১ শতাংশ ভোট প্রদান করেছেন। সিলেটের ওসমানীনগর উপজেলার সন্তান লুৎফুর রহমান পেশায় একজন সলিসিটর। ২০০২ সালে প্রথম লেবার পার্টির কাউন্সিলর হিসেবে রাজনীতি শুরু করলেও পরবর্তীতে নিজস্ব রাজনৈতিক দল ‘অ্যাস্পায়ার’ গঠন করে তৃণমূল মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আবাসন সংকট সমাধান এবং স্থানীয় সেবাগুলোকে রক্ষার বলিষ্ঠ প্রতিশ্রুতির কারণেই লুৎফুর রহমান এই ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। জয়লাভের পর প্রতিক্রিয়ায় তিনি জানান, এই বিজয় টাওয়ার হ্যামলেটসের সাধারণ মানুষের বিজয়। খুব শীঘ্রই তিনি তার নতুন পরিচালনা পর্ষদ বা ক্যাবিনেট ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তান সংঘাতে বেইজিংয়ের সরাসরি সহায়তার স্বীকারোক্তি চীনা প্রকৌশলীদের

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমানের ঐতিহাসিক জয়: চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত

আপডেট সময় : ০৩:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬