যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আজ শনিবার সকালে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়।
মরদেহ পাঠানোর সময় বিমানবন্দরে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে এসে পৌঁছায়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরবর্তীতে তদন্তে নেমে পুলিশ নিশ্চিত করে যে, তারা দুজনেই অত্যন্ত নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ নামে এক মার্কিন নাগরিককে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
রিপোর্টারের নাম 
























