আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় সংগীত প্রযোজক ও ডিজে সানজয়। বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে তার এই অংশগ্রহণ আন্তর্জাতিক সংগীত অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত সানজয় মূলত ইলেকট্রনিক ডান্স মিউজিক (ইডিএম) নিয়ে কাজ করেন এবং ইতোমধ্যেই হলিউড ও বলিউডের শীর্ষ তারকাদের সঙ্গে গান করে পরিচিতি পেয়েছেন।
বিশ্বকাপের জমকালো এই আয়োজনে সানজয়ের সঙ্গে একই মঞ্চে থাকছেন কেটি পেরি, অ্যালানিস মরিসেট এবং জে বালভিনের মতো বিশ্বখ্যাত সংগীত তারকারা। নিজের এই অর্জন সম্পর্কে সানজয় জানান, ছোট স্টুডিও থেকে শুরু হওয়া তার এই স্বপ্ন আজ বিশ্বমঞ্চে রূপ নিচ্ছে। উল্লেখ্য, সানজয় এর আগে অরিজিৎ সিং, বাদশাহ এবং জেফারের মতো তারকাদের গানের সংগীত পরিচালনা করে প্রশংসিত হয়েছেন।
রিপোর্টারের নাম 
























