স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সংক্রান্ত গবেষণাকে আরও বেগবান করতে প্রাতিষ্ঠানিক ‘এথিক্যাল রিভিউ বোর্ড’ (আইইআরবি) গঠন করেছে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই বোর্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যার মূল লক্ষ্য হলো ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গবেষণায় উৎসাহিত করা এবং নৈতিক মান নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, এই উদ্যোগের ফলে দেশে উদ্ভাবনী ক্লিনিক্যাল গবেষণার সুযোগ বাড়বে এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। বোর্ডটি দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে, যারা গবেষণার গুণগত মান ও নৈতিকতা তদারকি করবেন।
রিপোর্টারের নাম 
























