ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হোয়াটসঅ্যাপে অন্য অ্যাপের ব্যবহারকারীর সঙ্গেও চ্যাট করা যাবে

ইউরোপীয় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে যুগান্তকারী সুবিধা। মেটা ঘোষণা দিয়েছে, খুব শিগগিরই অ্যাপটিতে যুক্ত হবে থার্ড–পার্টি চ্যাট ইন্টিগ্রেশন, যার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সরাসরি অন্য মেসেজিং অ্যাপের মানুষদের সঙ্গে কথোপকথন করতে পারবেন—অ্যাপ বদলানোর প্রয়োজন হবে না।

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট-এর ধারাবাহিকতায় মেটা এই পদক্ষেপ নিচ্ছে। এই আইনে বলা হয়েছে, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি করতে হবে যাতে বিভিন্ন সার্ভিসের মধ্যে বার্তা বিনিময় করা যায় নির্বিঘ্নে।

মেটা জানায়, গত কয়েক মাস ধরে ছোট পরিসরে এই ইন্টিগ্রেশন পরীক্ষা চালানো হচ্ছিল। এখন সেই পরীক্ষার সীমানা বাড়িয়ে ফিচারটি ব্যাপক প্রয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুরুতে ‘বার্ডি চ্যাট’ ও ‘হাইকেট’—এই দুই মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করা হবে। ফলে ইউরোপের ব্যবহারকারীরা চাইলে হোয়াটসঅ্যাপ থেকেই এসব অ্যাপের বন্ধুদের টেক্সট বা মিডিয়া পাঠাতে পারবেন।

প্রথম ধাপেই টেক্সট, ভিজ্যুয়াল কনটেন্ট, ভয়েস মেসেজ ও ফাইল আদান–প্রদান করার সুবিধা মিলবে। তবে থার্ড–পার্টি ব্যবহারকারীদের যুক্ত করে গ্রুপ চ্যাট তৈরির অপশন কিছুটা দেরিতে চালু হবে, কারণ পার্টনার অ্যাপগুলোকে প্রযুক্তিগতভাবে প্রস্তুত হতে সময় লাগবে।

আগামী কয়েক মাসের মধ্যেই ইউরোপীয় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংস–এ বিশেষ একটি নোটিফিকেশন দেখতে পাবেন, যেখানে থার্ড–পার্টি চ্যাট চালু–বন্ধ করার বিস্তারিত নির্দেশনা থাকবে। ইচ্ছা করলে ব্যবহারকারী যেকোনো সময় এই ফিচার নিষ্ক্রিয়ও করতে পারবেন।

তবে সুবিধাটির একটি সীমাবদ্ধতাও রয়েছে—এটি কেবল অ্যান্ড্রয়েড ও আইওএস–এ কাজ করবে। হোয়াটসঅ্যাপের ডেস্কটপ, ওয়েব বা ট্যাবলেট সংস্করণে এই ইন্টিগ্রেশন পাওয়া যাবে না।

নিরাপত্তা নিয়েও সতর্ক মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যে কোনও থার্ড–পার্টি অ্যাপকে হোয়াটসঅ্যাপের মতোই এন্ড–টু–এন্ড এনক্রিপশন বজায় রাখতে হবে। পাশাপাশি ব্যবহারকারীরা কোন বার্তা হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ চ্যাট এবং কোনটি বাহ্যিক অ্যাপ থেকে এসেছে—তা যেন স্পষ্টভাবে বুঝতে পারেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে মেটা প্রথম এই নতুন বার্তা কাঠামোর ঝলক দেখায়। সেখানে দেখা যায়, ব্যবহারকারীরা চাইলে থার্ড–পার্টি মেসেজের জন্য আলাদা ফোল্ডার রাখতে পারবেন অথবা সব বার্তা একই ইনবক্সে একত্রেও রাখতে পারবেন। ভবিষ্যতে নতুন কোনও অ্যাপ যুক্ত হলে হোয়াটসঅ্যাপ সেই তথ্য নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

হোয়াটসঅ্যাপে অন্য অ্যাপের ব্যবহারকারীর সঙ্গেও চ্যাট করা যাবে

আপডেট সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫