যশোরে চিকিৎসকের স্টিকার ব্যবহার করে অভিনব কায়দায় পাচারের সময় তিন কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণগুলো রাখা ছিল। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঢাকার বিভিন্ন এলাকা থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের। জব্দকৃত স্বর্ণ, প্রাইভেটকার ও অন্যান্য মালামালের বর্তমান বাজারমূল্য প্রায় ছয় কোটি ৫৮ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























