ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কলকাতায় রাজনৈতিক বিজয় মিছিলে বুলডোজার ব্যবহারে নিষেধাজ্ঞা

কলকাতায় রাজনৈতিক বিজয় মিছিলে বুলডোজার বা জেসিবি জাতীয় ভারী যান ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। সম্প্রতি বিজেপি সমর্থকদের একটি বিজয় মিছিলে বুলডোজার ব্যবহার করে সহিংসতা ও সরকারি কার্যালয়ে ক্ষতির চেষ্টার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, এখন থেকে রাজনৈতিক মিছিলে জেসিবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

কর্তৃপক্ষ ঘোষণা করেছে, কোনো জেসিবি মালিক যদি রাজনৈতিক দলের কাছে যান ভাড়া দেন, তবে তা বাজেয়াপ্ত করা হবে এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং দায়িত্ব পালনে অবহেলার দায়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েনসহ কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফুটবলে আত্মঘাতী গোলের নতুন বিশ্বরেকর্ড

কলকাতায় রাজনৈতিক বিজয় মিছিলে বুলডোজার ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০২:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬