ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আদালত চত্বর থেকে মাদক মামলার আসামি পলায়ন: দুই পুলিশ সদস্য বরখাস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল সোহেল রানা ও রয়েল বড়ুয়া। তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর থেকে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি শাহীন মিয়া ও সজল মিয়াকে গ্রেফতার করে বাঞ্ছারামপুর থানা পুলিশ। পরে এই দুই আসামিকে মঙ্গলবার বিকালে অন্য আসামিদের সঙ্গে মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার জন্য নিয়ে আসা হয়। আদালতে নেওয়ার আগেই দুই আসামি হাতকড়াসহ কৌশলে আদালত ভবনের নিচতলার বারান্দার গেট দিয়ে পালিয়ে যায়।

ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা ধাওয়া করে সজল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অপর আসামি শাহীনকে বিজয়নগরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে ৩১ কোটি টাকা আত্মসাৎ: ৭৩ বিনিয়োগকারীর অভিযোগে লাপাত্তা ওয়াহিদুল

আদালত চত্বর থেকে মাদক মামলার আসামি পলায়ন: দুই পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট সময় : ০৭:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬