ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে ইমন হোসেন নামে ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে পানছড়ি-লৌগাং সড়কের ইসলামপুর ডাউন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাজারে যাওয়ার পথে সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইমন হোসেন ইউপিডিএফের (গণতান্ত্রিক) কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফের (প্রসিত) গ্রুপকে দায়ী করেছে সংগঠনটি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যের লড়াই: ২৪ ঘণ্টায় দুই শীর্ষ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১০:০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬