ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দোকান ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: এলাকায় শোকের ছায়া

যশোরে দোকান ভাড়া দেওয়ার বিরোধের জেরে আনিছুর রহমান নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে তিনি হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর স্বত্বাধিকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শাহ মাহামুদ ভুক্তভোগীর মালিকানাধীন মার্কেটে একটি দোকান ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু আনিছুর রহমান তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এই হামলার ঘটনা ঘটান। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। পুলিশ জানিয়েছে, আসামিকে ধরতে জোর অভিযান চালানো হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস গ্লোব বাংলাদেশ ২০২৬ হলেন ফারিয়া সালোমে

দোকান ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ১১:১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬