ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মানবপাচার ও প্রতারণা: বাংলাদেশি ট্রাভেল এজেন্সির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অবৈধ মানবপাচার এবং বাংলাদেশি নাগরিকদের রাশিয়ার সামরিক যুদ্ধে জড়ানোর প্রলোভন দেখানোর দায়ে ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকের যুক্তরাজ্যে থাকা সব ধরনের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫’-এর আওতায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় পাঠিয়ে তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাধ্য করতো। যারা যুদ্ধে যেতে অস্বীকৃতি জানাতো, তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো।

সিআইডির তথ্য অনুযায়ী, এই চক্রটি মাসে আড়াই লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে অসহায় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চক্রের মূল হোতাদের গত বছর গ্রেফতার করা হয়েছিল। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বনানী থানায় করা মামলার তদন্তে চাঞ্চল্যকর এই মানবপাচার ও প্রতারণার নেটওয়ার্কের বিষয়টি উঠে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা: ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর ও চার শতাধিক গ্রেপ্তার

মানবপাচার ও প্রতারণা: বাংলাদেশি ট্রাভেল এজেন্সির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০২:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬