নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও, সৌরবিদ্যুৎ খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুতই নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে।
মন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ সরঞ্জামের আমদানি প্রক্রিয়া সহজীকরণ এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে, যাতে সন্ধ্যার পিক আওয়ারেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। এছাড়া ভবনের ছাদে সৌর প্যানেল বসিয়ে নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি করা হচ্ছে। আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।
রিপোর্টারের নাম 
























