রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, বিমান বাহিনীর যুদ্ধবিমানের ওই দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এছাড়া দায়িত্ব পালনে অবহেলা, প্রতারণা ও উদ্ধার কার্যক্রমে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। তালিকায় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজউক চেয়ারম্যান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ প্রভাবশালী ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
রিপোর্টারের নাম 























