ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ফেরত আসা এই নাগরিকদের বড় একটি অংশ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রচেষ্টায় মানবপাচারকারীদের খপ্পরে পড়েছিলেন। লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেকেই অমানবিক নির্যাতন ও অপহরণের শিকার হয়েছেন বলে জানা গেছে। আইওএম-এর পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা, খাবার এবং যাতায়াত ভাতার ব্যবস্থা করা হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অন্যান্য বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা: ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর ও চার শতাধিক গ্রেপ্তার

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

আপডেট সময় : ০২:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬