ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের পরিস্থিতির জেরে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের হিলি সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি বিওপি ও চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস গ্লোব বাংলাদেশ ২০২৬ হলেন ফারিয়া সালোমে

ভারতের পশ্চিমবঙ্গের পরিস্থিতির জেরে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

আপডেট সময় : ১১:১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬