ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

শিশু ও কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও অপব্যবহার রোধে ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ সব ধরনের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসি চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে শিশু-কিশোররা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পড়াশোনায় অমনোযোগী হওয়ার পাশাপাশি তারা সহিংসতা, পর্নোগ্রাফি ও ভুয়া তথ্যের প্রভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অভিভাবকরা ডিজিটাল প্ল্যাটফর্মের ঝুঁকি সম্পর্কে সচেতন না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও শিশুদের সুরক্ষায় বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা: ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর ও চার শতাধিক গ্রেপ্তার

১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

আপডেট সময় : ০২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬