ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার (৬ মে) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার র‍্যাম্পে প্রধানমন্ত্রী এই মানবিক কাজটি করেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে এক্সপ্রেসওয়ের পথে কাওরান বাজারের কাছে হঠাৎ গাড়ির লুকিং গ্লাসে দেখেন যে, তার বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ধীরগতিতে আসছে এবং এগোবে কি এগোবে না, তা নিয়ে দ্বিধায় রয়েছে।

প্রধানমন্ত্রী বিষয়টি দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে দ্রুত অ্যাম্বুলেন্সটিকে যেতে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশে বহর থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে নির্বিঘ্নে যেতে দেওয়া হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, এটি একটি বিরল দৃষ্টান্ত যা প্রধানমন্ত্রীর মানবিকতার পরিচয় বহন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬