ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বয়স ৯ মাস এবং সে জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা ছিল। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ২৭ শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২ মে শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হামের পাশাপাশি সে নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং শেষ পর্যন্ত হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালটিতে নতুন ৪০ জনসহ মোট ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস গ্লোব বাংলাদেশ ২০২৬ হলেন ফারিয়া সালোমে

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬