জার্মানির বার্লিনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘দ্য মিস গ্লোব বাংলাদেশ ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। এবারের আসরে সেরার মুকুট জিতে নিয়েছেন ফারিয়া সালোমে তুরমানিদজে। ‘দ্য কুইন্স ক্যাম্প’ আয়োজিত এই আন্তর্জাতিক মানদণ্ডের প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতার শো ডিরেক্টর হিসেবে মেল মাইকেল মন্টাজেসের নেতৃত্বে আয়োজক টিমের দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বর্তমানে ফারিয়া সালোমে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী অক্টোবর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ‘দ্য মিস গ্লোব’ আন্তর্জাতিক মঞ্চে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়, যা বৈশ্বিক অঙ্গনে দেশের পরিচিতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।
রিপোর্টারের নাম 
























