ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ইরানের সঙ্গে দ্রুত সমঝোতার আশা ট্রাম্পের, পারমাণবিক ইস্যুতে অনড় যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের কাছে ওয়াশিংটনের পাঠানো শান্তি প্রস্তাব পর্যালোচনার পর ট্রাম্প মন্তব্য করেছেন, আলোচনা অত্যন্ত ইতিবাচক দিকে এগোচ্ছে এবং এই সংঘাত খুব দ্রুতই শেষ হতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরান একটি সমঝোতায় আসার জন্য যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে।

তবে চুক্তির ক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে সমাধান না হলে আবারও সামরিক কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না যুক্তরাষ্ট্র। এদিকে তেহরান জানিয়েছে, তারা মার্কিন প্রস্তাবটি এখনো পর্যালোচনা করছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলমান থাকলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দেয়নি ইরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের সঙ্গে দ্রুত সমঝোতার আশা ট্রাম্পের, পারমাণবিক ইস্যুতে অনড় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬