অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়ে নীরব না থেকে এবার কঠোর জবাবদিহিতার পথে হাঁটলেন রিমানা আক্তার নামে এক ভুক্তভোগী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত প্রোফাইলে আক্রমণাত্মক ও আপত্তিকর মন্তব্যকারীদের শনাক্ত করে তাদের কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন তিনি।
অভিযুক্তদের প্রোফাইল থেকে তথ্য সংগ্রহ করে তাদের কর্তৃপক্ষকে স্ক্রিনশটসহ ই-মেইল পাঠানোর এই সাহসী উদ্যোগটি নেটিজেনদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। রিমানা আক্তার জানিয়েছেন, তিনি শুধু অনলাইনে প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার এই প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রয়োজনে ভবিষ্যতে আইনগত ব্যবস্থাও নেবেন।
রিপোর্টারের নাম 
























