ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বন্ধ ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদনে ফেরার তোড়জোড়

কাঁচামালের সংকটে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরতে যাচ্ছে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘এমটি নিনেমিয়া’ কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছানোর পর তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর হয়ে আসা এই তেলের চালানটি শুক্রবার থেকে রিফাইনারির উৎপাদন প্রক্রিয়া শুরু করতে সহায়তা করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস চলছে এবং চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরও এক লাখ টন অপরিশোধিত তেল আসার শিডিউল রয়েছে। এই আমদানির ফলে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্ধ ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদনে ফেরার তোড়জোড়

আপডেট সময় : ১২:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬