রাজশাহীর পবা উপজেলার কৃষকরা ধান চাষে চরম আর্থিক সংকটে পড়েছেন। জমির উৎপাদন খরচ বাড়লেও বাজারে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকের মুখে হাসি নেই। এক বিঘা জমিতে ধান চাষ করতে জমি প্রস্তুত থেকে শুরু করে কাটা-মাড়াই পর্যন্ত যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তা বর্তমান বাজারদরের চেয়ে বেশি। ফলে ধান বিক্রি করে মূলধন ওঠানোই কঠিন হয়ে পড়েছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক কৃষক ধানের চেয়ে খড় বিক্রিকেই মূল লাভ হিসেবে দেখছেন। উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসান এড়াতে তারা খড়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এর পাশাপাশি ধান সংরক্ষণের আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় এবং ঋণের চাপে পড়ে কৃষকরা ফসল কাটার পরপরই কম দামে তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সব মিলিয়ে জীবিকার তাগিদে লোকসান জেনেও বছরের পর বছর ধান চাষ চালিয়ে যেতে হচ্ছে তাদের।
রিপোর্টারের নাম 

























