জলবায়ু পরিবর্তনের ফলে হাওর অঞ্চলে প্রতি বছর অকাল বন্যার ঝুঁকি বাড়ছে। এই সংকট থেকে ফসল রক্ষায় স্বল্পমেয়াদি বোরো ধান চাষের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। সোমবার বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক সংবাদ সম্মেলনে গবেষণার এই ইতিবাচক ফলাফল তুলে ধরা হয়।
প্রধান গবেষক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামানিক জানান, প্রচলিত দীর্ঘমেয়াদি জাতের ধানের পরিবর্তে স্বল্পমেয়াদি জাত—যেমন ব্রি ধান-৮৮, ১০১, ১১৩, ১০৫ ও ২৫ চাষ করলে ১৫ থেকে ২০ দিন আগেই ফসল ঘরে তোলা সম্ভব। গবেষণায় দেখা গেছে, হাওরের কৃষকরা যদি এই জাতগুলো ব্যবহার করেন, তবে এপ্রিলের মাঝামাঝি সময়ের আগেই ধান কাটা শেষ করা যাবে, যা অকাল বন্যার ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনবে।
রিপোর্টারের নাম 

























