বরিশাল নগরীর খামারবাড়ি চত্বরে সোমবার সকালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা ২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলায় উন্নত কৃষি প্রযুক্তি ও পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন পদ্ধতির প্রদর্শনী করা হয়।
মেলা পরিদর্শনের পর সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উন্নত জাতের গাছের চারা বিতরণ করেন এবং কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার ওপর জোর দেন। তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। প্রযুক্তিনির্ভর চাষাবাদ কৃষকদের উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি করতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বিনা উপকেন্দ্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় কৃষি খাতের আধুনিক উদ্ভাবন, উচ্চফলনশীল ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফসল উৎপাদনের নতুন পদ্ধতি এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।
রিপোর্টারের নাম 

























