ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পরিকল্পিত ছক কষে হত্যা করা হয় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গত বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তদন্তকারীদের মতে, হামলাকারীরা আগে থেকেই ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছিল এবং রথের গাড়িকে অনুসরণ করছিল।

পুলিশ জানায়, হামলার সময় হামলাকারীরা একটি চার চাকার গাড়ি ও মোটরসাইকেল ব্যবহার করে। রথের গাড়িটিকে থামতে বাধ্য করার পর খুব কাছ থেকে অন্তত ১০ রাউন্ড গুলি চালানো হয়, যা তার বুক, পেট ও মাথায় আঘাত করে। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একটি নম্বরপ্লেট পরিবর্তন করা গাড়ি আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। এদিকে, এই ঘটনাকে ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বিজেপি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফুটবলে আত্মঘাতী গোলের নতুন বিশ্বরেকর্ড

পরিকল্পিত ছক কষে হত্যা করা হয় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে

আপডেট সময় : ১১:১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬