দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার সকাল থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হবে। বিশ্ববাজারে স্বর্ণের দামের অস্থিরতা এবং স্থানীয় বাজারে কাঁচামালের উচ্চমূল্যের কারণে চলতি বছর বারবার স্বর্ণের দাম সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 























