ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহাসড়কের পাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (০৬ মে) ভালুকা ও ত্রিশাল উপজেলা প্রশাসন একযোগে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে।

আগামী ২৫ মে জাতীয়ভাবে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। দরিরামপুর নজরুল একাডেমি মাঠে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠান ও আলোচনার আয়োজন থাকবে। প্রায় দুই দশক পর জাতীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে ২৫ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

নজরুলজয়ন্তীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সড়কে শৃঙ্খলা ও সৌন্দর্যবর্ধনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ অভিযানে ফুটপাত ও সড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মহাসড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। এসব অবৈধ স্থাপনা খননযন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে সড়কটি দখলমুক্ত করা হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন ও আসন্ন ঈদুল আজহায় মানুষের নির্বিঘ্ন যাতায়াতের বিষয়টি মাথায় রেখে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’

এদিকে ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার নাসির গ্লাস এলাকা থেকে স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত মহাসড়কের দুই পাশের ফুটপাত এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। সওজের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা, দোকানঘর ও ফুটপাত দখলকারী ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তীর অনুষ্ঠান থাকায় সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্যবর্ধনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়মিত কার্যক্রমের অংশ এবং এটি কোনও হঠাৎ সিদ্ধান্ত নয়। এর আগেও এ ধরনের অভিযান চালানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশযাত্রায় বাধা তিন দিন পর প্রত্যাহার, তথ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তি

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহাসড়কের পাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ১১:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬