ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হবেন।
বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। একইসঙ্গে জাতীয় সংসদের আরও কয়েকজন সদস্য নিজ উদ্যোগে এই জানাজায় অংশ নিতে ইরান যাবেন বলে খবর পাওয়া গেছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন যে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় অনুষ্ঠান ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হন।
ইরানের কর্তৃপক্ষ আশা করছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হবে। আগামী ৪ জুলাই তেহরান ও কোমে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর দেশের উত্তর-পূর্বাঞ্চলের খামেনির জন্মস্থান মাশহাদে আগামী ৯ জুলাই তার দাফন সম্পন্ন হবে বলে বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে।
রিপোর্টারের নাম 






















