ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নোয়াখালীর চাটখিলে চায়ের দোকানে অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের চাটখিল ও রামগঞ্জ সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পরকোট গ্রামের মো. সোহেল হোসেন (৩৫), নুর নবী (৩৪), কবির হোসেন (৪১), ইকবাল হোসেন (৪৫), টিপু সুলতান (৪০) এবং রামগঞ্জ উপজেলার আব্দুস ছাত্তার (৩৬)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়িদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, জুয়ার বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় বাস মালিকদের বিরুদ্ধে অটোরিকশাচালকদের প্রতিবাদ: নির্যাতন বন্ধে ১০ দফা দাবি

নোয়াখালীর চাটখিলে চায়ের দোকানে অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬