ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারকালে লক্ষাধিক পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সযোগে পাচারকালে এক লাখ পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা অ্যাম্বুলেন্সটিকে বেছে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ নগরীর নতুন ব্রিজঘাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালে কক্সবাজার দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে চালক কৌশলে গাড়িটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা ধাওয়া করে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে ব্রিকফিল্ড রোডের একটি কালভার্টের ওপর গাড়িটি আটক করতে সক্ষম হন।

গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩) নামে পরিচিত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচনের পথে বিসিবি: কাউন্সিলরদের নাম চেয়ে চিঠি

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারকালে লক্ষাধিক পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬