কক্সবাজারের চকরিয়ায় একই পরিবারের ছয় ভাইয়ের মৃত্যু নিয়ে বেরিয়ে এসেছে এক রোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য। শুরুতে একে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে দেখা হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দীর্ঘ তদন্তে এটি এখন সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। ২০২২ সালের সেই ঘটনার ছায়ায় লুকিয়ে থাকা প্রকৃত সত্য সম্প্রতি পিবিআই-এর এক বিশেষ প্রতিবেদনে প্রকাশ করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, বাবার অন্ত্যেষ্টিক্রিয়া শেষে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সুশীল পরিবারের সদস্যদের চাপা দেয়। অভিযোগ উঠেছে, চালক শুধু চাপা দিয়েই ক্ষান্ত হননি, বরং একবার আঘাত করার পর গাড়িটি পেছনে নিয়ে পুনরায় আহতদের ওপর চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই চারজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ভাই প্রাণ হারান। প্রাথমিক তদন্তে থানা পুলিশ একে দুর্ঘটনা বললেও পিবিআই-এর নিবিড় তদন্তে এটি একটি ‘ক্লুলেস মার্ডার’ বা রহস্যজনক হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে।
রিপোর্টারের নাম 
























