ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

১৮ লক্ষ বর্গফুটের আইকনিক অফিস নির্মাণ করছে ওয়ালটন, চুক্তি সই তিন পরামর্শক প্রতিষ্ঠানের সাথে

রাজধানীতে একটি ‘আইকনিক করপোরেট অফিস’ ভবন নির্মাণে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। রোববার (৩ মে) ওয়ালটনের করপোরেট কার্যালয়ে পৃথকভাবে এই চুক্তি সই হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় ১৮ লাখ বর্গফুট আয়তনের একটি আধুনিক, টেকসই ও গ্রিন আইকনিক অফিস ভবনটি হবে দেশের সর্ববৃহৎ করপোরেট অফিস।

চুক্তি অনুযায়ী, ভবনটির আর্কিটেকচারাল, কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং-সংক্রান্ত পরামর্শ দেবে ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিং। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল আলমের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ‘একটি ভালো অফিস শুধু নান্দনিকতা নয়; বরং এমন একটি কর্মপরিবেশ, যেখানে কর্মীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে একটি আধুনিক, স্মার্ট ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি অফিস ভবন নির্মাণের প্রকল্প নয়; বরং দেশের শিল্প সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন।’ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ দশমিক ৩ বিঘা জমির ওপর নির্মিতব্য ওয়ালটন আইকনিক টাওয়ারের মোট আয়তন হবে প্রায় ১৮ লাখ বর্গফুট। প্রথম ধাপে ৭ বিঘা জমির ওপর প্রায় ৯ লাখ বর্গফুটের ১৩ তলা একটি অফিস ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে থাকবে তিনটি বেসমেন্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির নিশ্বাস, গ্রস রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো

১৮ লক্ষ বর্গফুটের আইকনিক অফিস নির্মাণ করছে ওয়ালটন, চুক্তি সই তিন পরামর্শক প্রতিষ্ঠানের সাথে

আপডেট সময় : ০৮:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬