ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাতি (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে সিলেটি বাজারের ৭ নম্বর গলি এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর পরিবার কামরাঙ্গীরচরে বসবাস করলেও তাদের আদি বাড়ি সুনামগঞ্জ জেলায়। ঘটনার পর পুলিশ মরদেহ মর্গে পাঠিয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান উত্তেজনার মধ্যে সৌদি-যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর

কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬