অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত প্রসারের প্রেক্ষিতে সাংবাদিকতার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা ও পেশাগত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদুর রহমান জানিয়েছেন, পেশাদারিত্ব নিশ্চিত করতে এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে শৃঙ্খলা ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের সমাপনী দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও জানান, তথ্য কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে যাতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হয় এবং স্বচ্ছতা বজায় থাকে। বিশেষ করে গুজব ও অপতথ্য মোকাবিলায় একটি ফ্যাক্ট-চেকিং প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের যে প্রস্তাব এসেছে, সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করছে। গণতান্ত্রিক ধারা বজায় রাখতে তথ্য গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপরও তিনি জোর দেন।
রিপোর্টারের নাম 




















