ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রাজধানীতে সক্রিয় অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো মো. সাইফুল ইসলাম, অপু আহমেদ সরকার, মো. সুজন খান, মুহাম্মদ রাশেদ ব্যাপারী, মিঠু মিয়া, মো. মকবুল খন্দকার ও টুটুল বিশ্বাস।

গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের অভিযানে ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ইনজেকশন, হালুয়া, অজ্ঞান করার কৌশল সম্বলিত লিফলেট ও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা বাস টার্মিনালসহ জনাকীর্ণ এলাকায় যাত্রীদের কৌশলে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির নিশ্বাস, গ্রস রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো

রাজধানীতে সক্রিয় অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬