ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ জারি

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অনলাইনে শূন্য পদের তালিকা প্রকাশ করবে এবং সেই অনুযায়ী শিক্ষকদের আবেদন গ্রহণ করা হবে।

নীতিমালায় বলা হয়েছে, একজন শিক্ষক প্রথম যোগদানের দুই বছর পর বদলির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ রাখা হয়েছে। বদলির ক্ষেত্রে নারী, স্বামী-স্ত্রীর কর্মস্থল এবং দূরত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। একাধিক আবেদনকারী থাকলে জ্যেষ্ঠতা এবং বর্তমান কর্মস্থল থেকে নতুন কর্মস্থলের দূরত্বের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর কর্মস্থলের জেলায় বদলির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির নিশ্বাস, গ্রস রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ জারি

আপডেট সময় : ০৮:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬