ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সরকারি অনুদানের চলচ্চিত্রের মানোন্নয়নে জোর দিলেন তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন যে, সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী অবশ্যই উন্নত করতে হবে। তিনি আশ্বাস দিয়েছেন, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বুধবার ঢাকার তথ্য ভবনে ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাতা ও ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের নিয়ে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদান-বিষয়ক ল্যাবে তিনি এই মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই ল্যাব বা কর্মশালার আয়োজন করেছিল।

চলচ্চিত্র নির্মাতাদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তথ্য উপদেষ্টা বলেন, মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদান-বিষয়ক এই ল্যাবে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরা যে অভিজ্ঞতা বিনিময় করবেন, তা বিশেষ করে তরুণ নির্মাতাদের সমৃদ্ধ করবে। তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশেই চলচ্চিত্র নির্মাণে সমন্বিত ব্যবস্থাপনা চালু রয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো সেই রকম পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হয়নি। তবে কবিরপুর ফিল্ম সিটি নির্মিত হলে চলচ্চিত্র নির্মাণে আধুনিক ও সমন্বিত অবকাঠামো গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, এবারই প্রথম মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে এই ল্যাব করা হচ্ছে। অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে এ ধরনের ল্যাবের প্রয়োজন রয়েছে। তিনি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানান যেন তারা ল্যাবে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে চলচ্চিত্রের মানোন্নয়নে কাজে লাগান।

চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদান-বিষয়ক এই ল্যাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম ইমরান হোসেনসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া, পেল ৩৫ রুশ সেনার দেহ

সরকারি অনুদানের চলচ্চিত্রের মানোন্নয়নে জোর দিলেন তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫