ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

গণতন্ত্রের জবাবদিহিতায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যমকে নিরপেক্ষ ও সাহসের সঙ্গে কাজ করতে হবে। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকতা নিছক একটি পেশা নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গভীর দায়বদ্ধতার জায়গা। গণমাধ্যমকে কোনো বিশেষ গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রোপাগান্ডা যন্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। তিনি তরুণ সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, পেশাগত পরিচয়ের আড়ালে কেউ অপরাধ করলে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

গণতন্ত্রের জবাবদিহিতায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬