ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে ছাই ২৫ একর জমির বোরো ধান

ঢাকার ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও তীব্র তাপে প্রায় ২৫ একর জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। উপজেলার আমতা ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের শতাধিক প্রান্তিক কৃষক এই ঘটনায় চরম ক্ষতির মুখে পড়েছেন। ঋণের টাকায় চাষ করা ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দেশ্বরী এলাকায় গড়ে ওঠা আলিফ ব্রিকস, টাইগার ব্রিকস ও আল মদিনা ব্রিকস নামের তিনটি ইটভাটার ধোঁয়া ও আগুনের তাপে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগী কৃষকরা জানান, সারা বছরের খাদ্যশস্য ও জীবিকার প্রধান উৎস ছিল এই বোরো ধান। এখন ফসল হারিয়ে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে দিন কাটানোর শঙ্কায় রয়েছেন তারা।

ঘটনাটি নিশ্চিত করে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ইটভাটার কারণেই ধানের এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ব্রাজিলের জয় উদ্‌যাপনে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে ছাই ২৫ একর জমির বোরো ধান

আপডেট সময় : ০৪:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬