ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বিচারপ্রার্থীদের সুবিধার জন্য দেশের সব আদালতের কার্যতালিকা অনলাইনে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশের সব আদালতের প্রতিদিনের কার্যতালিকা (কজলিস্ট) শতভাগ অনলাইনে দেওয়ার নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন কজলিস্ট সিস্টেম পুরোপুরি তৈরি করা হলেও দেশের প্রতিটি জেলার আদালতগুলোর কার্যতালিকার তথ্য প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে না। এর ফলে বিচারপ্রার্থী জনগণকে তাদের নিজ নিজ মামলা সম্পর্কে তথ্য জানতে আদালতে আসতে হচ্ছে। এতে বিচার বিভাগ থেকে সেবা গ্রহীতারা সংশ্লিষ্ট তথ্য পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিচার বিভাগে ডিজিটালাইজেশনের সুফল বিচারপ্রার্থী জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা একান্ত জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিচার ব্যবস্থা আধুনিকায়নের জন্য এবং বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করলেও, এই নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না।

এমতাবস্থায়, বিচার ব্যবস্থা আধুনিকায়নের জন্য এবং বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত ও যথাযথভাবে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

বিচারপ্রার্থীদের সুবিধার জন্য দেশের সব আদালতের কার্যতালিকা অনলাইনে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

আপডেট সময় : ০৩:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫