মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত ও উত্তেজনা প্রশমনে বিশেষ উদ্যোগ নিয়েছে ইতালি। এরই অংশ হিসেবে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। ফোনালাপে উভয় নেতা অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, সংঘাতের বিস্তার রোধে জরুরি ভিত্তিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা প্রয়োজন। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি সতর্ক করে বলেন যে, এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ থাকলে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা ও স্থিতিশীলতা চরম ঝুঁকির মুখে পড়বে।
তাজানি আরও উল্লেখ করেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচির সামরিক উন্নয়ন ইতালির জন্য একটি ‘রেড লাইন’, যা অঞ্চলে বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করতে পারে। এ সময় তিনি ইরানকে হিজবুল্লাহর ওপর প্রভাব ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে লেবাননে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইতালি যেকোনো আন্তর্জাতিক প্রচেষ্টায় সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 






















