লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযানের সময় খ্রিস্টান সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে তারা জানায়, ইয়ারুন গ্রামে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করার সময় ভুলবশত একটি ধর্মীয় চত্বরের ভেতরের ভবন ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, ফরাসি ক্যাথলিক দাতব্য সংস্থা ‘ল’ওভ্রে ডি’ওরিয়েন্ট’ এ ঘটনাকে উপাসনালয়ের ওপর ‘ইচ্ছাকৃত হামলা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটির দাবি, ইসরাইলি সৈন্যরা গ্রিক-ক্যাথলিক সম্প্রদায়ের সালভাতোরিয়ান সিস্টারদের একটি কনভেন্ট ধ্বংস করেছে। ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচাই আদরাই দাবি করেছেন, ভবনটিতে ধর্মীয় স্থাপনার কোনো স্পষ্ট চিহ্ন না থাকায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বিষয়টি জানার পরপরই তারা সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন। যুদ্ধের ভয়াবহতার মধ্যেও এই ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 






















