কানাডায় আয়োজিত ফিফার ৭৬তম কংগ্রেসে যোগ দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি তাজসহ দেশটির প্রতিনিধি দল। টরন্টো বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের দীর্ঘ তিন ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
কানাডা কর্তৃপক্ষ তাজের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন তোলায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। যদিও তাকে কংগ্রেসে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু এই অপমানজনক আচরণের প্রতিবাদে ইরানি প্রতিনিধি দল সম্মেলন বর্জন করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাদের পুনরায় ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও ইরানি প্রতিনিধিরা তা প্রত্যাখ্যান করেন। ভিসা থাকা সত্ত্বেও এমন হয়রানিমূলক আচরণকে তারা আন্তর্জাতিক শিষ্টাচার পরিপন্থী বলে অভিহিত করেছেন।
রিপোর্টারের নাম 






















